রাজনীতিশিরোনাম

করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি বিএনপির

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। দেশেও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে যারা শনাক্ত হয়েছে তাদের রোগ বিমানবন্দরে ধরতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, আমরা লক্ষ্য করেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি জনসমাগম হয়। কারণ আমাদের ছেলে মেয়েরা এবং অভিভাবকরা সেখানে প্রতিদিন যান। সেখানে বড় রকমের জমায়েত হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো স্কুল কলেজ বন্ধ করার সময় আসেনি, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে। আমরা মনে করি, অবিলম্বে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান অন্তত প্রথম দিকে ২ সপ্তাহের জন্য বন্ধ হওয়া প্রয়োজন। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া যেতে পারে।
তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী এবং সম্ভব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সরকারের ব্যর্থতা জনগণ কখনো ক্ষমা করবে না। কারণ, জনগণ চুয়াত্তরের মতো আরেকবার গণমৃত্যুর শিকার হতে চায় না।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান ও ইকবাল হসান মাহমুদ টুকু, উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button