বিনোদন

করোনাভাইরাস মোকাবেলায় যেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছেন ক্যাটরিনা (ভিডিও)

করোনা আতঙ্কে সারা বিশ্ব তটস্থ। স্কুল কলেজ বন্ধের পাশাপাশি বন্ধ হয়ে গেছে শোবিজ অঙ্গনের কার্যক্রমও। কার্যত পুরো বিশ্বই স্থবির হয়ে পড়েছে। এদিকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ চেষ্টা করছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য।
জানা যায়, করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে জিমে যেতে পারছেন না ক্যাটরিনা, তাই সেলিব্রিটি ফিটনেস ট্রেনার জেসমিন করাচিওয়ালার সঙ্গে ছাদেই শুরু করেছেন ওয়ার্কআউট। কখনো স্কোয়াট আবার কখনো বা সিটআপ, পুশআপ— বাদ পড়েনি কিছুই।ইনস্টাগ্রামে সেই ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, ‘আশা করি সবাই নিরাপদে রয়েছেন। ব্যায়াম এবং যোগ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই এই ভিডিও পোস্ট করছি। চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন।’
এদিকে আবার অভিনেতা অর্জুন কাপুর ঠিক করেছেন এই সময়টাতে বাড়ি বসে নানা ধরনের সিনেমা দেখবেন তিনি। অবসরে নতুন ছবির চিত্রনাট্য পড়ার প্ল্যানও রয়েছে তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button