আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনাভাইরাস জয়ের পথে ভিয়েতনাম

দ্রুত সীমান্ত বন্ধ করে, সরকারি দায়বদ্ধতা নিশ্চিত করে কভিড-১৯ মহামারী ঠেকিয়ে গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে ভিয়েতনাম। বিবিসি, সিএনএন, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির ‘করোনা-কূটনীতির’ ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কার্ল থায়ার এশিয়া টাইমসকে বলেন, ‘চীন, আমেরিকা যা পারেনি ভিয়েতনাম তাই করে দেখিয়েছে।’
ভিয়েতনাম বিশেষজ্ঞ হিসেবে পরিচিত থায়ার মনে করেন, দেশটি দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছে বলেই সফলতা পেয়েছে।
ভিয়েতনাম নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পর আমেরিকাকে মেডিকেল সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কদিন আগে টুইটে জানান, ‘আজ সকালে টেক্সাসে বন্ধুদেশ ভিয়েতনামের সহযোগিতা এসে পৌঁছেছে।’
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল টেস্ট, কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয় কঠোরভাবে মেনে চলায় করোনা নিয়ন্ত্রণে এসেছে।
দেশটিতে প্রথমে ৭৫ হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনা সন্দেহে ১ লাখ ২১ হাজার মানুষের টেস্ট করানো হয়।
যার মধ্যে ২৬৮ জনের করোনা পজিটিভ আসে। ২০১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। কেউ মারা যাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button