করোনাভাইরাসে বিশ্বে মৃত্যু ৩ লাখ ৯৩ হাজার ছাড়ালো

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত তা দাঁড়ায় ৩ লাখ ৯৩ হাজার ২৩৩ জনে। সেই সাথে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪ হাজার ১০ জনে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এ সংখ্যা জানা গেছে।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মারা গেছেন এক লাখ ১০ হাজার ১৭৩ জন। আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ৫১ জন।
আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থায় রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন করোনার শিকার হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ৩৯ জন। মৃত্যুর দিক দিয়ে এটি বিশ্বে তৃতীয় অবস্থান।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় আছে যুক্তরাজ্য (৩৯ হাজার ৯০৪ জন)। চতুর্থ ইতালি (৩৩ হাজার ৬৮৯ জন), পঞ্চম ফ্রান্স (২৯ হাজার ৬৫ জন) এবং ষষ্ঠ স্পেন (২৭ হাজার ১৩৩ জন)।
আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রাশিয়া (৪ লাখ ৪১ হাজার ১০১ জন), চতুর্থ স্পেন (২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন), পঞ্চম যুক্তরাজ্য (২ লাখ ৮১ হাজার ৬৬১ জন), ষষ্ঠ ইতালি (২ লাখ ৩৪ হাজার ১৩ জন) এবং দুই লক্ষাধিক আক্রান্ত নিয়ে সপ্তম অবস্থানে আছে ভারত (২ লাখ ২৬ হাজার ৭৭০ জন)।
চীন ও নিউজিল্যান্ডের মতো কিছু দেশ দৃশ্যত করোনাভাইরাসের এ মহামারি নিয়ন্ত্রণ করতে পেরেছে। সেই সাথে ইউরোপ লকডাউন ধীরে ধীরে শিথিল করার প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু আমেরিকা বিশেষ করে দক্ষিণ আমেরিকা এখন সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে আছে।




