উপমহাদেশশিরোনাম

করিডর নিয়ে চুক্তি করছে ভারত-পাকিস্তান

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে চরম উত্তেজনার মধ্যেই শিখদের তীর্থ যাত্রা নিয়ে এবার ভারত-বাংলাদেশের মধ্যে করিডর চুক্তি হতে যাচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বুধবার (২৩ অক্টোবর) এই চুক্তি সাক্ষর হবে। আর চুক্তি হলে ভারতের শিখ সম্প্রদায়ের লোকজন বিনা ভিসায় পাকিস্তানে করতারপুরে অবস্থিত শিখদের প্রধান গুরু নানকের মাজারে যেতে পারবে।
তবে এ বিষয়ে পাকিস্তান থেকে এখনো কিছু বলা হয়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছে এ তথ্য স্বীকার করেছে।
দীর্ঘদিন ধরে ভারতের শিখ সম্প্রদায়ের লোকজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল করতারপুরের মন্দিরে সহজে প্রবেশাধিকার চেয়ে আসছে। আর নতুন করে এই চুক্তির ফলে তাদের আশা পূরণ হবে।
নতুন এই করিডর চুক্তিটি ১২ নভেম্বর শিখ সম্প্রদায়ের গুরু নানকের জন্মদিন থেকে কার্যকর হবে বলে জানা যায়।
তবে এ চুক্তি নিয়ে এখনো কিছু দ্বিমত রয়েছে বলে জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, পাকিস্তান প্রতি দর্শনার্থীর জন্য ২০ মার্কিন ডলার দাবি করছে। আর ভারতের দাবি তীর্থ যাত্রীদের থেকে ফি আদায় করা উচিত নয়।
এ করিডর খোলার ফলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button