করতোয়া পানি বৃদ্ধি : ভাঙ্গনের ফলে ১৫ পরিবার গৃহহীন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েক দিনের বৃষ্টিতে ঘাঘট,বক্ষ্রপুত্র, তিস্তা নদীর ন্যায় করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। গত উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর করাল গ্রামে গত দুইদিনে ১৫ টি পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে।পার ধুন্দিয়া গ্রামের ফুল মিয়া,লাল মিয়া, শাহারুল ইসলাম,সাহেব মিয়া,ওমর আলী,মনজু মিয়া,চান মিয়া,মশিউর রহমান,মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম,আব্দুল কাদেরসহ ১৫টি পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলিন হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলি অনেকে বাঁধে, কেউ বা আবার অনাত্র আশ্রয় নিয়েছে। ওই এলাকার ক্ষতিগ্রস্থ বাসিন্দা মিজানুর রহমান জানান, আমাদের বাড়ী, ঘর নদী গর্ভে বিলিন হয়ে গেলেও কেউ খোঁজ রাখে না। করোনা মাহামারী, বিগত দিনের লক ডাউন ও এলাকায় কাজ কর্ম না থাকায় গত ৩ মাস ধরে অতি কষ্টে আমরা দিন-যাপন করছিলাম। তার উপর আবার নদী ভাঙ্গনে আমাদের আনেকের শেষ সম্বল বসতভিটাও নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন জানান, হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে নদী ভাঙ্গনে কিছু বাড়ী ঘর নদী গর্ভে বিলিন হওয়ার খবর পেয়েছি। সরেজমিনে খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




