slider
কমিউনিটি পুলিশিং হোমনায় মহিউদ্দিন সভাপতি, রনি সেক্রেটারি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: হোমনা থানা কমিউনিটি পুলিশিং কমিটির নব-নির্বাচিত সভাপতি মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ হোমনা- তিতাসের অভিভাবক সেলিমা আহমাদ মেরী এমপি মহোদয়ের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বহুগুণে গুণান্বিত মহিউদ্দিন খন্দকার হোমনা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হোমনায় আইনশৃঙ্খলা আরো উত্তরোত্তর উন্নতি হবে এমনটাই প্রত্যাশা করছে অভিজ্ঞ মহল।
সদাহাস্যজ্বল, বিনয়ী ও বিচক্ষণ মহিউদ্দিন খন্দকার তাঁর সর্বাত্মক বুদ্ধিমত্তা দিয়ে হোমনা বাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।




