slider

কবিরহাটে শত্রুতার বিষে প্রাণ গেল হাঁসের

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে পূর্বশত্রুতার জের ধরে ধান খেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ৯টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোওশন আরার লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মো.মাহবুল (৬৫) আবদুল হক (৩৫), আবুল বাসার (৩০)। তারা তার পাশের বাড়ির লোক। ওই নারী ছোট পরিসরে কয়েকটি হাঁস, মুরগি পালন করে নিজের জীবিকা নির্বাহ করে। এতটুকু প্রতিবেশীরা মেনে নিতে না পেরে, তাকে না জানিয়ে তাদের ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে ৯টি হাঁস তাদের জমিতে পানি খাওয়ার জন্য গেলে আসস্মিক বিষক্রিয়ায় সাথে সাথে ৫টি হাঁস মারা যায়। আরো ৪টি হাঁস মারা যাওয়ার উপক্রম হলে জবাই করে দেন ওই গৃহবধূ ।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ভুক্তভোগী নারী মৃত ৯টি হাঁস থানায় নিয়ে আসে। ওসি সাহেব হাঁস গুলো দেখে মাটিতে পুঁতে ফেলার জন্য বলে। তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button