খেলা

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার আমির

কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তান তারকা বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল পেইজে বাবা হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের এই তরুণ উদীয়মান পেসার।
বাবা হওয়ার কথা নিশ্চিত করে নিজের টুইটারে ক্যাপশন দিয়ে আমির বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত পেয়েছি।’ ক্যাপশনের নিচে নবাগত সন্তানকে কোলে নিয়ো ছবিও পোস্ট করেন আমির।
নবাগত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে বর্তমানে লন্ডন থাকায় বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের হয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলছেন না আমির।
স্পট ফিক্সিংয়ের শাস্তি শেষে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে আমিরের। এরপর বিশ্ব ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন আমির। বনে যান দলের অন্যতম সেরা খেলোয়াড়। চলমান বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের শিরোপা জয়ে প্রধান ভূমিকাও রাখেন তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কাউন্টিতে এসেক্সের হয়ে চলমান মৌসুমে খেলতে নামেন আমির। এরপর আর দেশে ফিরেননি তিনি। বিশ্ব একাদশের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে তিনি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। নবাগত সন্তান ও স্ত্রীর সাথে আরও কিছুদিন ইংল্যান্ডে থাকবেন আমির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button