বিবিধশিরোনাম

কথা বের করতে আসামির গলায় সাপ পেঁচিয়ে দিলেন পুলিশ

আসামির মুখ থেকে কথা বের করার জন্য অনেক পন্থাই ব্যবহার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তেমনি এক আসামির মুখ থেকে কথা বের করতে গিয়ে বিভৎস এক পন্থা অবলম্বন করলেন ইন্দোনেশিয়ার পুলিশ। জলজ্যান্ত সাপ গলায় পেঁচিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে পুলিশকে।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায়। তবে এ ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার পর ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ।
জানা যায়, অভিযুক্ত এক আসামির বিরুদ্ধে তদন্তে নেমে এমন কাজ করেছে পাপুয়ার একদল পুলিশ কর্মকর্তা।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে বসে থাকা এক ব্যক্তিকে মোবাইল ফোন চুরি করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর সামনে দাঁড়ানো পুলিশের এক কর্মকর্তা তাকে সাপ দিয়ে ভয় দেখাচ্ছেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তির গলায় সাপটি ঝুলিয়ে দেন ওই কর্মকর্তা।
মাটিতে বসা অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ কর্মকর্তা বারবার জিজ্ঞেস করছেন, ‘আমাকে বল যে কতবার তুই মোবাইল চুরি করেছিস।’ অনেকবার জিজ্ঞেস করার পর ওই ব্যক্তি উত্তর দেন, ‘মাত্র দুইবার আমি মোবাইল চুরি করেছি।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পাশ থেকে একজন অভিযুক্ত ব্যক্তিকে চোখ খোলার কথা বলেন। তিনি আরও বলেন, ‘চুরির কথা স্বীকার কর নইলে তোর মুখে সাপ ঢুকিয়ে দেয়া হবে।’ তাছাড়া ওই ব্যক্তি অভিযুক্তের ট্রাউজারের নিচেও জীবন্ত সাপ ঢুকিয়ে দেয়ার হুমকি দেন।
এ ঘটনায় প্রাদেশিক পুলিশ প্রধান টনি আনন্দ এক বিবৃতিতে বলেন, ‘তদ্ন্ত কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের পরিচয় বহন করে না। আমরা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তবে সাপটি বিষধর ছিল না বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button