slider

কটিয়াদী উপজেলা কমিউনিস্ট পার্টি সম্মেলন অনুষ্ঠিত

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি :দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বাম বিকল্প গড়ো প্রতিবাদ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কটিয়াদী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমডের ডাঃ দিবালোক সিংহ।

সিপিবি কটিয়াদী উপজেলার সভাপতি কমরেড সেলিম উদ্দিন খান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সিপিবি কিশোরগঞ্জের সভাপতি কমরেড আবদুর রহমান রুমি, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ডাঃ এনামুল হক ইদ্রিছ, কমরেড আবুল হাসেম মাস্টার,সহ-সাধারণ সম্পাদক কমরেড রঞ্জিত কুমার সরকার, জেলা কমিটির সদস্য কমরেড নূরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন কমিটির আহ্বায়ক কমরেড জমশেদ। উপজেলা সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিবি কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা কামাল নান্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button