slider

কটিয়াদীতে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

রতন ঘোষ,কটয়িাদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আজিম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) বকিালে উপজেলার করগাঁও ইউনিয়নের পৈতান হাওর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিম উপজেলার করগাঁও ইউনিয়নের পালঙ্করহাটি গ্রামের মো. এনার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে আজিম পৈতান হাওরে গরু আনতে যায়। সন্ধ্যায় গরু বাড়িতে এলেও আজিম ফিরে আসেননি। রাতেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। সকালে হাওরে গিয়ে তার পোড়া লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।

করগাঁও ইউপি চেয়ারম্যান মো. নাদিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজিমের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে, বজ্রপাতে তিনি মারা গেছেন বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন।
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত আজিম বজ্রপাতে মারা যায়। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button