slider

কটিয়াদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ল খাঁ নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজের দুই ঘন্টা পরে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে আড়িয়াল খাঁ নদীর ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জুনায়েদ (১৫)। তিনি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার আবু ছিদ্দিক মিয়ার একমাত্র ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে জুনায়েদ বন্ধুদের সাথে ঠেলা জালি দিয়ে মাছ শিকার করতে আড়িয়াল খাঁ নদীতে যায় ৷ মাছ ধরা শেষে বন্ধুদের সাথে নদীর ওপারে সাঁতার কেটে যাওয়ার সময় সে পানির নিচে গভীরে তলিয়ে যায় ৷ এ সময় নদীতে মাছ শিকারে থাকা জেলেরা খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দুই ঘন্টায় কয়েক দফা জাল ফেলে তল্লাশি চালিয়েও খোঁজ মিলেনি৷ একজন ডুবিয়ে নদীর তলদেশে মাথা নিচে এবং পা ওপরে অবস্থায় সন্ধান করেন। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button