কটিয়াদীতে গাঁজা সহ গ্রেপ্তার তিন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে, মডেল থানা পুলিশ এক অভিযানে চার কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ৩১শে জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এস আই মোহাম্মদ দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কটিয়াদী বাসস্ট্যান্ডে এক অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের সাথে থাকা বাজারের ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায়৪ কেজি গাজা ও জব্দ করা হয় । গ্রেপ্তার কৃতরা হলো ১। মোঃ রুবেল মিয়া (৩৪)পিতা মোঃ শাজাহান উরফে মালো মিয়া, ২। আব্দুস সাত্তার ওরফে রবিন (২৮)পিতা মৃত মজনু মিয়া, উভয় গ্রাম : বড় পুকুরপাড় উপজেলা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া ৩। মোঃ সুজন মিয়া (৩৫) পিতা মৃত জালাল উদ্দিনগ্রাম রামচন্দ্রপুর উপজেলা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যুগ সাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলা সহ আশেপাশের জেলাগুলোতেও দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। এ ব্যাপারে কটিয়াদি মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮- এ নিয়মিত মামলা রজু করা হয়েছে এবং তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




