slider

কটিয়াদীতে কাঁচা চামড়া সংগ্রহে আগ্রহ না থাকায় ব্যবসা ছেড়েছেন অনেক ব্যবসায়ী

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে কাঁচা চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের আগ্রহ নেই। ব্যবসা ছেড়েছে বড় বড় বেপারিরা। গত কয়েক বছর যাবত চামড়ার দাম না পাওয়ায় এ পরি¯ি’তি তৈরি হয়েছে। কাঁচা চামড়ার দাম না পাওয়ায় নদীতে ফেলে দেওয়া ও মাটিতে পুতে ফেলারও উদাহরণ রয়েছে। তবে বিদেশে রপ্তানির সুযোগ পেলে চামড়া শিল্পের সুদিন ফিরবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

জানা যায়, কাঁচা চামড়া সংগ্রহের বড় একটি মোকাম ভৈরব। এখানে ব্যবসায়ীরা সারা বছর কাঁচা চামড়া সংগ্রহ করে ট্যানারিতে সরবরাহ করে থাকে। সারা বছরের কাঁচা চামড়ার বিশাল একটি অংশ কুরবানির ইদে সংগ্রহ করা হয়। এ মোকামে শুধু কুরবানির ইদে প্রায় দুই লাখ কাঁচা চামড়া সংগ্রহ হয়ে থাকে, কিš‘ গত কয়েক বছর যাবত ৩০ থেকে ৪০ হাজার চামড়া সংগ্রহ হয়। হঠাৎ করে চামড়া শিল্পে এমন বিপর্যয় নেমে আসায় কাঁচা চামড়া মাটিতে পুতে ফেলা ও নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

অপর দিকে ট্যানারি মালিকরা কাঁচা চামড়া নিয়ে বছরের পর বছর টাকা পরিশোধ না করায় লোকসানে পরে ব্যবসা ছেড়েছে অনেক বেপারি। ফলে এ কুরবানির ইদে কাঁচা চামড়া সংগ্রহে আগ্রহ নাই ব্যবসায়ীদের মধ্যে। তবে সরকার ব্লু লেদার বিদেশে রপ্তানির সুযোগ করে দিলে আবারও চামড়ার চাহিদা বাড়বে ও চামড়া শিল্পে সুদিন ফিরবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

কাঁচা চামড়ার ব্যবসায়ী ইসলাম, গোলাপ, ফারুক বলেন, এক সময় পাঁচ হাজার ছয় হাজার টাকা করে চামড়া কিনেও লাভ হয়েছে। কিš‘ এখন তিন শ–ছয়শ টাকায় চামড়া কিনে লোকসান হয়। কারণ ব্লু লেদার বিদেশে রপ্তানি হয়না। মাঝে মাঝে অল্প পরিমাণে রপ্তানি হলেও কিছু সংখ্যক ব্যবসায়ী সেই সুবিধা নিয়ে থাকে। অন্য দিকে চামড়ার সঠিক দাম না পাওয়ায় কাঁচা চামড়া নদীতে ফেলে দেওয়া বা মাটিতে পুতে ফেলার ঘটনা ঘটে। বড় কথা হলো চামড়ার প্রতি এখন আর কারো আগ্রহ নাই।

ছাইদু নামে এক ব্যবসায়ী বলেন, আমরা যদি কাঁচা চামড়া না কিনি দুইদিনে সব চামড়া পচে যাবে। দেশের ট্যানারি ব্যবসায় ধস নামবে। রাগ করে তিনি বলেন, আমরা ব্যবসা ছেড়ে দেয় আর ট্যানারি মালিকরা এখানে এসে নিজেরা চামড়া কিনুক তাহলে কমিশন ভিত্তিক হলেও লাভ হবে। ৪০ বছর যাবত চামড়ার ব্যবসা করি তাই এ ব্যবসাটি এখনো ছাড়তে পারছি না।

কটিয়াদী চেম্বার অব কমার্স সাবেক সভাপতি শফিকুল ইসলাম বলেন, কাঁচা চামড়া সংগ্রহে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন ও বিদেশে রপ্তানি করার সুযোগ করে দিতে পারলে চামড়া শিল্প দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। চামড়া শিল্প থেকে দিনদিন ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলায় ও কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করার সুযোগ করে দেওয়ার দাবি চেম্বারের এ নেতার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button