কটিয়াদী মহাসড়কে পৌর যুবদল নেতার লাশ উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: গত ৯ মার্চ শনিবার কিশোরগঞ্জ কটিয়াদী মহাসড়কের আছমিতা ইউনিয়নের তেভাগা মোর সংলগ্ন আঞ্চলিক সড়কে পাকুন্দিয়া পৌর যুবদলের আহবায়ক মাহতাব উদ্দিন (৪৫) এর লাশ পাওয়া যায়। নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা যায় নিহত মাহাতাব উদ্দিন ভূঁইয়া পাকুন্দিয়া পৌর এলাকার চরলক্ষিয়া গ্রামের মৃত সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে । তিনি ৮ মার্চ শুক্রবার রাত্রে পাকুন্দিয়া পৌর সদরে অবস্থিত আদুশাহ পাগলার উরসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে কটিয়াদীতে আঞ্চলিক সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে কটিয়াদী হাইওয়ে পুলিশ। কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে সিআইডি ও পিআইবি প্রযুক্তি ব্যবহার করে নিহতের পরিচয় সনাক্ত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।




