sliderস্থানিয়

কটিয়াদী মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে মডেল থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার কটিয়াদীর মডেল থানা কম্পাউন্ডে, থানার অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান, আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপি।

কটিয়াদী মডেল থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button