কটিয়াদী উপজেলা সিপিবির কমিটি গঠন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর দ্বিবার্ষিক সম্মেলনে সেলিম উদ্দিন খানকে সভাপতি এবং মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ৬ই জুলাই শনিবার সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত কটিয়াদী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা শাখার সভাপতি কমরেড সেলিম উদ্দিন খানের সভাপতিত্তে এবং কমরেড শেখ জমশেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিবালোক সিংহ। প্রধান বক্তা ছিলেন সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি। তাছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ডাক্তার এনামুল হক ইদ্রিস, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দুসহ আরো অনেকেই।




