sliderস্থানিয়

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও একজন আহত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া(২০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন মতি মিয়া (৩২)নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন সেই সাথে গাড়ির (ট্রাক) চাপায় একটি গরু ও মৃত্যুবরণ করে।

সোমবার ১৬ মার্চ দুপুরের দিকে উপজেলা আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া আচমিতা ইউনিয়নের দক্ষিণ আচমিতা এলাকার হানিফ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে ট্রাকটি একটি অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী নিচু জমিতে পড়ে গেলে রাগের নিচে পড়ে একটি গরু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং ইমন মিয়া ও মতি মিয়া নামে দুজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ইমন মিয়া ও মতি মিয়াকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেই সময় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকগণ ইমন মিয়াকে মৃত ঘোষণা করেন। মুতি মিয়া আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। ইমনের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভীর শোকের মাতম চলছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঠিক কিভাবে বা কোন যানবাহনের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশ সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি ও চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button