sliderস্থানিয়

কটিয়াদীতে শিয়ালের কামড়ে আহত ৫

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলার প্রত্যন্ত গ্রামে শিয়ালের কামড়ে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর থেকে প্রায় ১০/১২ কিলোমিটার দূরত্বে করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে।

১৮ জানুয়ারি রবিবার সকাল ৬টার সময় উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে পল্লী চিকিৎসক আতাউর রহমান মল্লিকের স্ত্রী মোছাম্মৎ কামরুন নাহার (৪৯)বসত ঘরের পাশে বাথরুমে যাওয়ার সময় পার্শ্ববর্তী ঝোপের মধ্য থেকে হঠাৎ একটি শিয়াল অতর্কিতভাবে তার উপর হামলা করে তাকে কামড় দেয়। সেই সময় তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির একজন মহিলা তাকে উদ্ধারের জন্য আগাইয়া আসলে শিয়ালটি তাকেও কামড় দিয়ে আহত করে। পরবর্তীতে একই গ্রামের এবং করগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার রফিকুল ইসলামের বাড়ির উঠোনে বসে দুপুরে মাইনুল ইসলাম (২৬) ও আফিদ(২৮) নামের দুই যুবক মোবাইল ফোনে কথা বলার সময় বাড়ির পিছনে ওত পেতে থাকা একটি শিয়াল যুবকদের উপর আক্রমণ করে এতে দুই যুবক ঘটনাস্থলেই শিয়ালের কামড়ে আক্রান্ত হয়। এছাড়াও একই দিনে বিকেলে পার্শ্ববর্তী গ্রামের আরেক শিশুকে শিয়াল কামড় দিয়ে আহত করে।এই ঘটনার পরপর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী এরই মধ্যে একটি শিয়ালকে ধরে পিটিয়ে মেরে ফেলে। পরবর্তীতে আহত শিশুসহ অন্যান্যরা পার্শ্ববর্তী নিকলী সরকারি হাসপাতাল ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান বেশ কিছুদিন ধরে অত্র এলাকায় ব্যাপক শিয়ালের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মামুদপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা এ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button