কটিয়াদীতে রেইজ প্রকল্প বিষয়ক সেমিনার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: “প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি “এ প্রতিপাদ্য নিয়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরণে রেইজ প্রকল্পের ভূমিকা বিষয়ে কটিয়াদীতে মডেল মসজিদের সম্মেলন কক্ষে ২৮ শে ফেব্রুয়ারি এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহদিজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপপরিচালক (কল্যাণ) শফিকুল ইসলাম, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দাউদ, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন সহ প্রবাসী ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা, কটিয়াদী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



