slider

কটিয়াদীতে রমজানে কলা ও গরুর দুধের মূল্য আকাশচুম্বী, রোজাদারদের ভোগান্তি

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র রমজান উপলক্ষে বাজারে ইফতার ও সেহেরিতে ব্যবহারযোগ্য গরিবের কলা সহ বিভিন্ন ফল ও দুধের মূল্য আকাশচুম্বি। যার ফলে খেটে খাওয়া মানুষ যারা রোজা রাখেন তারা সাধারণত ইফতার বা বিশেষ করে সেহরির সময় একটু গরম দুধ ও কলা দিয়ে ভাত মেখে সেহেরী করে থাকেন। কটিয়াদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখা যায় ছোটখাটো বাজারগুলোতে প্রচুর কলা ও গাভীর দুধ থাকা সত্ত্বেও বাজার মূল্য খুবই চড়া। যে কারণে একজন রোজাদার খেতে চাইলেও মূল্য আধিক্যের কারণে এগুলো ক্রয় করে খেতে পারছেন না।

এদিকে কটিয়াদী বাজারে গিয়ে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে আনা প্রকারভেদে সাগরকলা,সবরি কলা ও গ্যাড়া কলা বিক্রি হচ্ছে একজোড়া ২০ থেকে ২৫ টাকায়। তাছাড়া রমজানের পূর্বে কটিয়াদী বাজারে যেখানে এক লিটার দুধ বিক্রি হতো ৫০ টাকা তা বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা তাও আবার ভেজালে পরিপূর্ণ। রমজান মাসে এগুলোর আকাশছোঁয়া দাম থাকায় খেতে পারছে না খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর লোকজন। বাজারের কলা ব্যবসায়ী রুহুল আমিন, চান্দু মিয়া ও সন্তোষ পন্ডিত বলেন স্থানীয় এলাকায় কলা অপ্রতুল হওয়ায় বেশি দামে বাইরের বাজার থেকে সংগ্রহ করে আনতে হয়, যে কারণে আসা-যাওয়া ও আনুষাঙ্গিক খরচ যোগ করে বিক্রি করতে গেলে দামও বৃদ্ধি করতে হয়। অপরদিকে দুধ ব্যবসায়ী মোঃ হানিফ খান বলেন, যারা গাভী পালেন তারা সাধারণত রামজান মাসে নিজেদের ব্যবহারের জন্য অর্ধেক দুধ রেখে বাকি দুধ বাজারে বিক্রি করেন যার ফলে রমজান মাসে বাজারে গাভীর দুধের আমদানি কম থাকে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে দুধে পানি ও মিশ্রিত করে বিক্রয় করে থাকেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সমস্ত ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের কোন পদক্ষেপ না থাকায় স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবহারকারীরা দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button