কটিয়াদীতে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার ছয়

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে দীর্ঘদিন যাবত কটিয়াদী থানা ও বাজিতপুর থানার সীমান্তবর্তী এলাকায় মাদক সেবনকারী ও মাদক পাচারকারীরা সক্রিয় অবস্থায় আছে। গোপন সূত্রে খবর পেয়ে কটিয়াদি মডেল থানার পুলিশ ২০ শে জুলাই বৃহস্পতিবার এক ঝটিকা অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ছয় জনকে গ্রেফতার করেছ। গ্রেপ্তারকৃতরা হলেন ১।আবু সামা (৩২) পিতা ফয়েজ উদ্দিন ওরফে ফজলু, ২।কুতুব উদ্দিন (৩৫)পিতা মৃত মোঃ সৌদাগর ৩। মমিন মিয়া (৩০)পিতা আবুল কালাম ৪। হাকিম (৩২)পিতা কাঞ্চন মিয়া ৫। রকিব (৩২)পিতা হাবিবুর রহমান বকুল ও ৬। কাইয়ুম (৩৩)পিতা আব্দুল মান্নান এরা সবাই বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার স্থায়ী বাসিন্দা ।
কটিয়াদী মডেল থানা সূত্রে জানা যায়,কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের লোহাজুরি গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে চুলাই মদ সেবনরত অবস্থায় উল্লেখিত ৬ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।




