কটিয়াদীতে মহান মে দিবস পালিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে, “শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ “,এ স্লোগানকে সামনে রেখে ১লা মে বুধবার, কটিয়াদী উপজেলা প্রশাসন ও কটিয়াদী উপজেলা রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রি সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও কটিয়াদী উপজেলা রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রি সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিঃ, কটিয়াদী নদীর বাঁধ অফিস কার্যালয়ে থেকে একটি র্যলি বের হয়ে পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভার মিলনায়তনে এসে শেষ হয়। সংগঠনের সদস্য হেলালুদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহান মে দিবসেরঅনুষ্ঠান শুরু করা হয়। এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে কটিয়াদী নদীর বাঁধ রাজমিস্ত্রি অফিস কার্যালয়ের সম্মুখে মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াহিদুজ্জামান। মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দাউদ, এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ জিল্লুর রহমান খান, উপজেলা কৃষকলীগ নেতা নুরুল হক রুহানী, সাংবাদিক সারোয়ার হোসেন শাহিন, সংগঠনের সম্পাদক মুরশিদ উদ্দিন, সাবেক পৌর কমিশনার সোহরাব হোসেন এবং মাহমুদুল হাসান মামুন প্রমুখ। এছাড়াও কটিয়াদীতে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালন করে।




