কটিয়াদীতে মসজিদের বিরোধে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা আহত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদের কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহেল মিয়া আহত হন। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর পুখিয়াগ্রামে আলীমের বাড়ি জামে মসজিদে গত ১৪ জুলাই শুক্রবার। আহত বীর মুক্তিযোদ্ধা সোহেল মিয়া শুক্রবার রাতেই কটিয়াদী মডেল থানায় এলাকার বাসিন্দা শামসুল আলম কে প্রধান করে মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। বর্তমানে তিনি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিবরনে জানা যায় গত ৭ জুলাই শুক্রবার জুমার বয়ানের সময় মসজিদের ইমাম সুদ খাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলে তখন এলাকার শামসুল আলম খান (৫৫) প্রতিবাদ করেন এবং তার সাথে অনেক তর্ক বিতর্ক হয়। উক্ত ঘটনা মীমাংসার স্বার্থে গত ১৪ জুলাই জুমার নামাজের পর শালীস দরবার বসে। সালিশে বীর মুক্তিযোদ্ধা সোহেল মসজিদের ইমামের বক্তব্য সমর্থন করেন। এছাড়াও প্রতিপক্ষের সাথে কমিটি গঠন নিয়েও বীর মুক্তিযোদ্ধা সোহেলের মতানৈক্য ছিল। উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে দরবারে পরিবেশ নষ্ট হয়ে গেলে সবাই যার যার বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষ বীর মুক্তিযোদ্ধা সোহেলকে তার মাথায় আঘাত করলে তিনি আঘাতপ্রাপ্ত হন। সেই সময় কয়েকজন তার শরীরেও আঘাত করে।
এ বিষয়ে কটিয়াদি মডেল থানার এস আই সোহরাব হোসেন কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মুক্তিযোদ্ধার উপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে।



