sliderস্থানিয়

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

অভিযান কালে বাজারের দুইটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ ও কিছু মনোহারি দোকানে ভোজ্য তেলের ড্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তেল সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধের কারণে মোট ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন জন স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে সহকারি পরিচালক শফিকুল ইসলাম, ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, প্রতিটি দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তাদের কাছে নির্ধারিত মুল্যে পণ্য বিক্রি করতে হবে দোকান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল আদালতকে অভিযানে সহায়তা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button