
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান এবং জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী । তারা গতকাল উপজেলা নির্বাচন কমিশনার মোঃ ওসমান গনি কে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোরশেদ আলম, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, কটিয়াদি মডেল থানার ওসি তরিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা বৃন্দ এবং উপজেলা সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।




