sliderস্থানিয়

কটিয়াদীতে ব্রি ধান-৪৯ জাতের নমুনা শস্য কর্তন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রিধান-৪৯ জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কটিয়াদী উপজেলার উদ্যোগে, উপজেলা জালালপুর ইউনিয়নের দক্ষিণ ঝাকালিয়া ব্লকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ সময় দক্ষিণ ঝাকালিয়ায়া গ্রামের জামাল উদ্দিনের জমিতে চাষ করা ব্রি ধান-৪৯ জাতের নমুনা শস্য কর্তন করে, ফসলের ফলন ও মান যাচাই করা হয় । এতে দেখা যায় কৃষক মোঃ জামাল উদ্দিনের এক বিঘা জমিতে ব্রি ধান -৪৯ জাতের শস্য ২০মন ধান ফলন হয়েছে।

ব্রিধান-৪৯ জাতের শস্য রুপা আমন মৌসুমে চাষ করা হয়। ব্রিধান-৪৯ এর নমুনা কর্তন করার মাধ্যমে ফসলের ফলন ও মান যাচাই করা হয়। এর মাধ্যমে কৃষকরা তাদের ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ফসল চাষের জন্য সঠিক ধারনা পান।

জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্তে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা দীপঙ্কর কুমার বিশ্বাস, জুনিয়র পরিসংখ্যান সহকারী কর্মকর্তা মোঃ আল আমিন খান, মাহবুবা রহমান, চেইনমেন সাবেকুন্নাহার, কৃষক মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ তাজুল ইসলাম ও আব্দুল বাতেনসহ আরো অনেকে। দক্ষিণ ঝাকালিয়া গ্রামের কৃষক মোঃ জামাল উদ্দিন বলেন, আমি কটিয়াদি কৃষি অফিস থেকে বীজ নিয়ে ৪৯ ধান রোপন করেছি। আমার জমিতে ভালো ফলন হয়েছে। কৃষি অফিসার আমাকে সব সময়, সকল প্রকার পরামর্শ দিয়েছেন।

জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন ব্রি ধান-৪৯ জাতের শস্য সারাদেশে রোপা আমন মৌসুমে চাষাবাদ করা হয়। এবার আমাদের ঝাকালিয়া ব্লকে ফলন অনেক ভালো হয়েছে এতে কৃষক গন অনেক খুশি।

কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান ব্রিধান-৪৯ এটি কৃষকদের একটি জনপ্রিয় জাত। এ জাত এ বছর উপজেলার একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের আমনের মৌসুমে ১২১৪৩ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে, তার মধ্যে ৩৫২০ হেক্টর জমিতে ব্রিধান ৪৯ জাত বিশেষভাবে কৃষকদের মধ্যে আশা সঞ্চার করেছে, নমুনা ফসল কর্তানে দেখা যায় ১ বিঘা (৩৫ শতক) জমিতে ২০ মন ধান উৎপাদিত হয়েছে যা প্রচলিত আমন জাত গুলোর তুলনায অনেক বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button