
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শামীমা আফরোজ মারলিজ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ প্রমুখ।
এ সময় কটিয়াদী ব্লক কর্মকর্তা মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নাঈম বাবুল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান উপজেলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ২২০ জন কৃষককে ১কেজি পাটবীজ,৫কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


