sliderস্থানিয়

কটিয়াদীতে বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু, তার স্ত্রী ও ভাই আহত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পৌর সদরের চড়িয়াকোনা মহল্লার মহিরউদ্দিন এর বড় ছেলে আল আমিন মিয়া (২৮)গতকাল ৩০ মে শুক্রবার বিকেলে অটো রিক্সার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীর রওশনা আক্তার (২৫) ও তার ভাই সিয়াম(১০) গুরুতর আহত হয়। এলাকাবাসী সূত্রে জানা যায় ঘটনার পরপর বিদ্যুতায়িত হয়ে আহত আল আমিন মিয়া কে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বিদ্যায়িত হয়ে আহত তার স্ত্রী এবং তার ভাইকে জরুরী ভিত্তিতে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ৩১ মে শনিবার বিকেলে জানাজার পর আল আমীনকে দাফন করা হয়।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করতে আসেনি। সম্ভবত ময়নাতদন্তের মামলার জন্য পরিবারের কেউ থানাকে অবহিত করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button