slider
কটিয়াদীতে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে আগামী ১ বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
৪ এপ্রিল কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাক্তার মুস্তাকুর রহমান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি)তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার ওসি মুহাম্মদ দাউদ সহ আরও আনেকে।এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।




