slider
কটিয়াদীতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন কিশোরগঞ্জ -২( কটিয়াদী পাকুন্দিয়া) নির্বাচনি এলাকার সংসদ সদস্য নূর মোহাম্মদ। গত ২৬ শে সেপ্টেম্বর বিকেলে সংসদ সদস্যের নিজ বাসভবনে ৪৪জনের মাঝে ১৯ লক্ষ ৮০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আকবর শাকিল জানান এ পর্যন্তসংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় সর্বমোট ১০৫জন ব্যক্তিকে মোট ৫২লক্ষ ২০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।




