slider

কটিয়াদীতে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন পুকুর থেকে নাজমা আক্তার (২৭) নামে এক মহিলার ভাসমান লাশ কটিয়াদী মডেল থানার পুলিশ উদ্ধার করে। গত ২০ আগস্ট রবিবার রাত্রে পুলিশ উল্লেখিত পুকুরে ভাসমান অবস্থায় নাজমা আক্তার নামে এক মহিলার লাশ উদ্ধার করে। নাজমা আক্তার অত্র উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপারা গ্রামের মোঃ বিল্লাল মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায় আগের দিন শনিবার নাজমা আক্তার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। রবিবার সন্ধ্যায় এলাকাবাসী উল্লেখিত পুকুরে ভাসমান অবস্থায় একটা লাশ দেখতে কটিয়াদী মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নাজমার বাড়ির লোকজন এই খবর পেয়ে পুকুর পাড়ে এসে লাশ দেখে নাজমা আক্তারের বলে সনাক্ত করে। সেই সময় পরিবারের লোকজন জানায় নাজমা আক্তার একজন মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন ।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন মৃত নাজমা আক্তার একজন মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার আত্মীয়স্বজনরা পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে নাজমা আক্তারের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button