slider
কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুর দিয়া ইউনিয়নের পশ্চিম চাতল গ্রামের নর্দমায় পড়ে দুই বছরের শিশু ওয়ালিদ আলম মর্মান্তিক মৃত্যুবরণ করে। ঘটনায় জানা যায় শনিবার ৫ ই আগস্ট নিজ বাড়িতে কটিয়াদী উপজেলার মুমূরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতল গ্রামের মোঃ বদরুল আলমের ছেলে নিহত ওয়ালিদ আলম (২)বাড়িতে খেলাধুলা করতে থাকা অবস্থায় দীর্ঘক্ষণ নিহত ওয়ালিদ আলমকে দেখতে না পেয়ে বাড়ির সবাই আশেপাশে তাকে খোঁজাখুঁজি করতে থাকে । একপর্যায়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত নর্দমায় তাকে মৃত অবস্থায় পানিতে ভাসতে থাকা অবস্থায় দেখা যায়। সেই সময় দ্রুত লোকজন তাকে মৃত অবস্থায় পরিত্যক্ত নর্দমা থেকে তুলে আনলে বাড়ির লোকজনদের কান্নাকাটিতে এলাকায় এক সুখের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।




