slider

কটিয়াদীতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে, উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে রবিবার কটিয়াদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিশোরগঞ্জ এবং কটিয়াদী উপজেলা প্রশাসন যৌথ আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনা মুলক কর্মসূচির সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। সভায় প্রধান অতিথি ওয়াহিদুজ্জামান জনসচেতনতা মূলক নিরাপদ খাদ্য কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন ও বক্তব্য রাখেন। তাছাড়া জনসচেতনামূলক খাদ্য বিষয়ক কর্মসূচি সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে, অনেক ধরনের দিকনির্দেশনা ও দেখানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button