
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের(দুদক) অর্থায়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
১৮ আগস্ট সোমবার উপজেলার আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিকেলে লোহাজুরি ইউনিয়নের, পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে দুটি সততা স্টোরের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন ভূঁইয়া সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ,। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সততা ও নৈতিকতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সবশেষে অনুষ্ঠানের অতিথিরা বিদ্যালয় কর্তৃক মনোনীত শিক্ষার্থীদের নিয়ে ঘটিত সততা সংসদ সদস্যদের মধ্যে, বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ সহ দুদকের লঘুযুক্ত ব্যাগ উপহার হিসেবে প্রদান করেন।



