
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জামাত শিবিরের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমুহের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
১৩ জুলাই রবিবার বিকেলে কটিয়াদী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের স্লোগান ছিল, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়,একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার, স্বাধীনতার দালালরা হুশিয়ার সাবধান, স্লোগান দিতে দিতে মিছিলটি পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, জামাত শিবির, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি আর ও বলেন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, আগামী দিন তার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল সরকার, বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক,উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবুল,জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সহ আরো অনেকে।




