কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : অবশেষে কিশোরগঞ্জের কটিয়াদীতে জনগণের দীর্ঘদিনের দাবির মুখে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু। ২৩ জুলাই রবিবার কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, কটিয়াদী পৌরসভার সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম, কটিয়াদীর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক মোঃ ওমর ফারুক, স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনের সাথে সাথে পৌর সদর ও হাসপাতাল কমপ্লেক্সের আশেপাশের এলাকা ফগার মেশিন দিয়ে স্প্রে করে মশক নিধান অভিযান শুরু করা হয়। ফগার মেশিন পরিচালনার দায়িত্বে ছিলেন ইমরান হোসেন। পৌর মেয়র বলেন পর্যায়ক্রমে পৌরসভার সমস্ত এলাকাতেই মশক নিধন অভিযান চালু থাকবে।
।




