
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিলের শহরে পরিণত হয়। ৫ আগস্ট মঙ্গলবার সকাল থেকে দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল সমাবেশে সরগরম হয়ে উঠে কটিয়াদী পৌর সদর এলাকা। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে মিছিল সমাবেশ করতে দেখা যায়। অপরদিকে জামাতে ইসলাম কটিয়াদী উপজেলা শাখা, ইসলামী আন্দোলন ঘটিয়াজি উপজেলা শাখা ও দিবস কি উপলক্ষে পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করে। কিশোরগঞ্জ জেল বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন ও উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে বিকেল তিনটায় আনন্দ মিছিল কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক ও বাস স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের পূর্বে কটিয়াদী বাসস্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে একটি মিছিল কটিয়াদী বাজার প্রদক্ষিণ করে এবং পোস্ট অফিস সংলগ্ন জেলা পরিষদ মার্কেট এলাকায় একটি সমাবেশ করে। কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সজল সরকারের উদ্যোগে অপর একটি মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাছাড়া বাংলাদেশ জামাতে ইসলামী, উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতহয়।তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, কটিয়াদী উপজেলা শাখা ও পৃথক কর্মসূচি পালন করে। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও তাদেরকে “মাতৃভূমি অথবা মৃত্যু উত্তরীয়” পরিয়ে দেওয়া হয়।




