
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কটিয়াদীতে দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
১৬ জুলাই বুধবার বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই ফল মেলায় দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শিত হয়। প্রদর্শনী চলাকালীন সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা ফলদ বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা ও দেশীয় মৌসুমী ফল খাওয়ার উপর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের মেলা বিভিন্ন জাতের পুষ্টিকর ফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খায়ের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মামুদ, কটিয়াদী ব্লকের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা,সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষাণ,কৃষাণী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।



