sliderস্থানিয়

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের এক অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ১০ জানুয়ারি দুপুরের পরে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডল গ্রামে। নিহত পিতা মোঃ বজলুর রহমান (৬০),তিনি মন্ডল ভোগ এলাকারই বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত খুনি ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় জমিতে সেচের জন্য শ্যালো মেশিনের তেল কিনতে বজলুর রহমান তার ছেলে অটো রিক্সা চালক জুবায়ের রহমানের নিকট টাকা চাইলে ছেলে অস্বীকৃতি জ্ঞাপন করে। এ ব্যাপারে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বজলুর রহমান ছেলের মোবাইল ফোন ছিনিয়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে জুবায়ের ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button