কটিয়াদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সন্তানের জননী সুমাইয়া খাতুন (২১)নামে এক গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। গত বুধবার ২ রা আগস্ট কটিয়াদী উপজেলার ধুলিয়া সহশ্রাম ইউনিয়নের১৭ দ্রুন উত্তরপাড়া গ্রামের শ্যামল মিয়ার বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন দাবি করেন গৃহবধূ সুমাইয়া খাতুনকে হত্যা করে তার স্বামী শ্যামল মিয়া ঘরের ভিতর চালের সাথে কাপড় দিয়ে ঝুলিয়ে রাখে। গ্রামবাসীরা জানান ১৭ দ্রুন উত্তর পাড়া গ্রামের মোঃ শ্যামল মিয়ার সাথে পারিবারিকভাবে দু’বছর পূর্বে বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামের মোঃ কামাল উদ্দিনের মৃত মেয়ে সুমাইয়া খাতুনের বিবাহ হয। সুমাইয়া খাতুনের পিতা কামাল উদ্দিন মিয়া জানান , আমার মেয়ের জামাতা শ্যামল মিয়া অটোরিকশা কেনার জন্য দুই লাখ টাকা আমার নিকট থেকে নিয়ে দিবার জন্য বেশ কিছুদিন যাবত আমার মেয়েকে চাপ দিতে থাকে। এদিকে আমি মাত্র দুদিন আগে এক দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছে। এ খবর আমার মেয়ে জানতে পেরে আমাকে দেখার জন্য আজ বুধবার দিনেই আমার মেয়ে এবং জামাতা আমাকে দেখার জন্য আমার বাড়িতে সকালেই আসবে বলে মোবাইলে আমাকে জানায় এবং সকালবেলা ও অটোরিকশা ক্রয়ের টাকার জন্য তাদের মাঝে ঝগড়াঝাঁটি হয় বলেওআমার মেয়ে আমাকে মোবাইলে জানায়। পরে জামাতা শ্যামল মিয়া আমার মেয়েকে ছাড়াই একা আমার বাড়িতে আসে । আমাকে দেখে জামাতা শ্যামল দ্রুতই তার বাড়িতে চলে যায়। জামাতা শ্যামল বাড়িতে পৌঁছেই আমাকে মোবাইলে জানায়, আমার মেয়ে নাকি গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করেছে। এটা সম্পূর্ণ মিথ্য। আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। সে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানা একটি হত্যা মামলা রজু করা হয়েছে।




