কটিয়াদীতে ইয়াবাসহ গ্রেপ্তার-এক

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে তিনশত পিস ইয়াবার ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায় ২রা আগস্ট বুধবার বিকাল ছয় ঘটিকায় কটিয়াদী উপজেলার অন্তর্গত জাম সাইট উত্তর পাড়া গ্রামে গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা ডিবি পুলিশ এক ঝটিকা অভিযানে মোহাম্মদ রায়হান (৫৯) পিতা মৃত মহরম আলী গ্রাম: জাম সাইট উত্তরপাড়া, উপজেলা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জকে ইয়াবা বিক্রয় করার সময় তিন শত পিস ইয়াবার ট্যাবলেট সহ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে । অভিযানটি পরিচালনা করেন এসআই মোঃ জমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রায়হান তার সাথে থাকা ৩ শত পিস ইয়াবার ট্যাবলেট পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়। মোঃ রায়হানকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় তিনি বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে কটিয়াদী উপজেলা সহ আশেপাশের এলাকা গুলিতে দীর্ঘদিন মাদকদ্রব্য বিক্রয় করে আসছেন।
এই ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ, একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে।




