sliderস্থানিয়

কটিয়াদি তে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তাড়না।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ওসমান গনি, ডাক্তার আব্দুল মান্নান, মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কটিয়াদী উপজেলা জমায়েতের সেক্রেটারি মৌলানা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সহ আর অনেকেই।

সভায়? শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ঘিরে বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদা ও সুশৃঙ্খলভাবে পালন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button