কটিয়াদিতে নকল মোড়ক ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে নকল মোড়ক ব্যবহার করে চাল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত নয়ন ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করে। ঘটনার সূত্রে জানা যায় কটিয়াদীতে ইলহাম অটো রাইস মিলের মোড়ক নকল করে চাল বিক্রির অপরাধে স্থানীয় নয়ন ট্রেডার্স কে ভ্রাম্যমান আদালত ৮ হাজার টাকা জরিমানা করেছে। দীর্ঘদিন যাবত উক্ত নয়ন ট্রেডার্স, ইলহাম অটো রাইস মিলের মোড়ক নকল করে চাল বিক্রি করে আসছিল। ভোক্তাদের নিকট থেকে গোপন সূত্রের খবর পেয়ে গত ১৮ই জুলাই কটিয়াদি মানিকালী রোডে নয়ন ট্রেডার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খান জাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানে ইলহাম অটো রাইস মিলের নকল মোড়কে ব্যবহৃত বেশ কিছু চালের বস্তা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নয়ন ট্রেডার্স কে ৮০০০ টাকা জরিমানা করা হয় এবং নকল মোড়কগুলি জরুরী ভিত্তিতে নষ্ট করার নির্দেশ দেওয়া হয়।




