slider
কচুয়ায় ১১ জন হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর প্রদান

সূর্য্য চক্রবর্তী,বাগেরহাট প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির মাধ্যমে ১১ জন হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর প্রদান করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর(রবিবার) সকাল ১১ টায় বাঁধাল ও রাড়িপাড়া ইউনিয়নের ১১ জন হতদরিদ্র পরিবারের মাঝে আয় বৃদ্ধি মুলক উপকরণ হিসেবে প্রতি জনকে এদিন ১ টি করে বকনা বাছুর প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঁধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব অহিদ ফয়সাল, এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, ওয়ার্ল্ড ভিশনের নজির আহম্মেদ, প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল, রিপন হালদার, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সহ প্রমুখ।



