slider

কক্সবাজার জেলা জেএসডি কমিটি গঠন

কক্সবাজার সংবাদদাতা : মোঃ ওসমান গণি-কে আহবায়ক, রোকেয়া খানম যুগ্ম আহবায়ক ও মোঃ আবুল কালাম কে সদস্য সচিব করে কক্সবাজার জেলা জেএসডির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ ২৯শে সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, বিকেল ২:৩০ ঘটিকায় কক্সবাজার স্থানীয় এক হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা জেএসডি-র এক প্রতিনিধি সভা মোঃ ওসমান গনি-র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, রোকেয়া খানম, জাফর আলম, মোহাম্মদ আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button