খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবার শীর্ষে নিউজিল্যান্ড

চ্যালেঞ্জটা বেশ বড়ই। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের চাই ২৯২ রান। এই রান তাড়া করে শুরুটা একেবারেই ভালো হয়নি ক্যারিবীয়দের, ২০ রানেই দুই উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু তৃতীয় উইকেট জুটির দৃঢ়তায় কিছুটা আশা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত পারেনি তারা। ৫ রানের ব্যবধানে হেরে যায় তারা।
ওপেনার ক্রিস গেইল চমৎকার একটি ইনিংস খেলেও পারেননি দলকে জেতাতে। তিনি ৮৪ বলে ৮৭ করে সাজঘরে ফেরেন। আর শিমরন হেটমায়ার করেন ৪৫ বলে ৫৪ রান।
ট্রেন্ট বোল্ট ৩০ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৯১ রান নিউজিল্যান্ড। আজ শনিবার সাউথাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের চমৎকার শতকে এই বড় সংগ্রহের পথ দেখে নিউজিল্যান্ড। ১৫৪ বলে ১৪৮ রান করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি এবং চলমান বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় শতক।
এ ছাড়া রস টেলর করেন ৬৯ রান। আর জেমস নিশাম করেন ২৮ রান। ক্যারিবীয় পেসার শেলডন ৫৬ রানে চার উইকেট পান।
এদিকে বাংলাদেশের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের শেষ চারে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। তারপরও কিছুটা বাকি আছে অনেক যদি-কিন্তুর ওপর। দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে।
এখন পর্যন্ত কোনো ম্যাচে না হারা কিউইরা আজ উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে। আর গত ম্যাচ বাংলাদেশের কাছে হারা দলটি থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে উইন্ডিজ। আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো, শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে আজ দলে জায়গা পেয়েছেন কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স ও কেমার রোচ।
এই জয়ে পয়েন্ট টেবিলে আবার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। সামান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকল ওয়েস্ট ইন্ডিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button