বিনোদন

ওয়ার্ল্ড প্রিমিয়ারে জয়ার ‘দেবী’

গত বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘দেবী’ এখনো প্রেক্ষাগৃহে চলছে। ছবিটির ১০০তম দিন পূর্ণ হয়েছে গত ২৭ জানুয়ারি।
ছবির প্রযোজক জয়া আহসান জানালেন নতুন আরো একটি সুখবর। যাঁরা এখনো বড় পর্দায় ‘দেবী’ দেখার সময় পাননি, তাঁরা টিভিতে পরপর দুদিন ‘দেবী’ দেখতে পারবেন। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে।
আগামী পয়লা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে টানা দুদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ছবিটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।
ছবির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেন, ‘ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে গোটা বিশ্বের বাংলাভাষী দর্শক ছবিটি দেখতে পাবেন। এটা আনন্দের। দেশের দর্শকরা যাঁরা এখনো ছবিটি দেখার সময় বের করতে পারেননি, তাঁরাও দেখতে পাবেন।’
‘দেবী’ ছবিটি মুক্তি পেয়েছিল গত বছরের ১৯ অক্টোবর। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ১০৩ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ। জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমার এটা প্রথম চলচ্চিত্র। দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘ফুরুৎ’। ছবিটি নির্মাণের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button