sliderস্থানিয়

ওসমান হাদীর উপড় গুলির প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটির কৃতি সন্তান জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ওসমান হাদী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় ছাত্রজনতা ও ইসলামী সমমনা ৮ দলের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি,জুলাই যোদ্ধাসহ দলমত নির্বিশেষে নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহ জালাল হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী, পৌর শাখার সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস, ছাত্র জনতার পক্ষে সাথী আক্তার, বালী তাইফুর রহমান তুর্য প্রমুখ।

বক্তরা শরীফ ওসমান হাদীর ওপর হামলায় জড়িত দোষীদের গ্রেফতারে অন্তবর্তী সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশ শেষে শরীফ ওসমান হাদির সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ ওসমান হাদী ঝালকাঠির নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মরহুম মাওলানা আব্দুল হাদী ছেলে। ওসমান হাদী উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সি বাড়ির ছেলে হলে তার জম্ম থেকে ওঠ নলছিটি পৌর শহরে। নলছিটি শহরের খাসমহলে ওসমান হাদীদের বসত বাড়ি রয়েছে। ছোট বেলা থেকেই মেধাবী ওসমান হাদীর পড়পশুনা শুরু হয় পিতার কর্মস্থল নলছিটি ইসলামীয়া ফাজিল মাদ্রাসায়। এরপর ঝালকাঠির ঐতিহ্যবাহী এন এস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখান থেকে ফাজিল পাশ করে বক্তৃতায় পারদর্শী ওসমান হাদী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী শেষ করেন। ২০২৪ খ্রি. সরকার পতনের জুলাই আন্দোলন ভুমিকা রাখেন ওসমান হাদী। ওই সময় থেকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদীর কর্মকান্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অল্প দিনের মধ্যেই দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন ওসমান হাদী।

মরহুম মাওলানা আব্দুল হাদীর তিন পুত্র ও তিন কন্যার মধ্যে ছোট ছেলে এই ওসমান হাদী। তার বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দীন আহম্মেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। মেঝ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। তিন বোনের মধ্যে বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও বাইপাস সড়কে আশ্রাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম । মেঝ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন এবং ছোট বোন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক, তার স্বামী মাওলানা আমির হোসেন।

ব্যাক্তি জীবনে ওসমান হাদী বিবাহিত এক বছরের একটি পুত্র সন্তানের জনক। স্ত্রী সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে ঢাকার রামপুরায় বসবাস করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button